ঝালকাঠিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম সোহেল হাওলাদার। তিনি রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া এলাকার বাসিন্দা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানা গেছে, সানজিদার মা কবিতা বেগম তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ডোবাসংলগ্ন কাঠ সংগ্রহে গিয়েছিল। এ সময় অসাবধানবশত সানজিদা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ বিষয়ে নলছিটি থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad