প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ভাষণটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার ভেরিফিায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে।


