রাজধানী ঢাকার রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন– লিটন (৩৫), লাবনী (৩০), মো. শাহিন (১৮), মো. কালু (৩০), মো. বশির (৩০), মো. সাদ্দাম হোসেন (২৭), মো. হাসান (২৩) ও মো. অপু (১৯)।
বিবৃতিতে জানানো হয়, রোববার রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়।


