সংবিধানে ‘বিসমিল্লাহ’ সারা জীবন থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা 

সংবিধানে ‘বিসমিল্লাহ’ সারা জীবন থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা 
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
Advertisement
Advertisement

গণভোটের সঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা না থাকা সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, ‘বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।’

সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এগুলোর কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad