শ্রীমঙ্গলে বাসায় ঢুকল বিপন্ন লজ্জাবতী বানর

শ্রীমঙ্গলে বাসায় ঢুকল বিপন্ন লজ্জাবতী বানর
মঙ্গলবার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় একটি চারতলা ভবনের বাসায় বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী মো. ছমেদ মিয়ার চারতলার বাসায় হঠাৎ লজ্জাবতী বানরটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিষয়টি স্থানীয় সাংবাদিক কাজী গোলাম কিবরিয়া জুয়েলকে জানান।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকারীরা ধারণা করছেন, প্রাণীটি ভবনের স্যানিটারি পাইপ বেয়ে ওপরে উঠে বাসায় প্রবেশ করেছিল। এরপর দীর্ঘ চেষ্টার পর প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

লজ্জাবতী বানর দেশে বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান বন্যপ্রাণী সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর