শ্রমিক-মালিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

শ্রমিক-মালিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
আরিফুল হক চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বর্তমান সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘সরকারের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় শ্রমিক-মালিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে।’

তিনি বলেন, ‘নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে এবং শুধু কথায় নয়, জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে।’

আরও পড়ুন

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন সঠিকভাবে না হওয়ায় তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।’

তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আরও কার্যকর করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর