মুড়িবোঝাই পিকআপে মিলল ৪৬ কেজি গাঁজা

মুড়িবোঝাই পিকআপে মিলল ৪৬ কেজি গাঁজা
Advertisement
Advertisement

ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি মুড়িবোঝাই পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা এবং ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারও করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ওপরে একটি পিকআপে অভিযান চালানো হয়। এসময় ২৩ বস্তা মুড়ির নিচ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সোহেল কুমিল্লার সীমান্ত এলাকা থেকে এসব মাদক ঢাকায় চালান করছিল। দীর্ঘদিন সে এই ধরনের অবৈধ চোরাচালানের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর