সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) শেষ হলো ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা‘।
বৃহস্পতিবার বিএলআরআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দুই দিনের আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ আলম মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশমালা উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. জিল্লুর রহমান। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এই পর্বটি পরিচালনা করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।


