শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
শনিবার সন্ধ্যায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান টাইমস অব বাংলাদেশকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad