মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে বিধি-নিষেধ বিসিবির

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে বিধি-নিষেধ বিসিবির
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টের ম্যাচ থাকুক বা না থাকুক, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদকর্মীদের ভিড় লেগেই থাকে। তবে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নির্ধারিত ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মিরপুর স্টেডিয়ামের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নউন কার্যক্রমের অংশ হিসেবে প্রবেশসংক্রান্ত বিধিমাল কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

বিসিবি আরো জানিয়েছে,  আগের মতোই স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়েই প্রবেশ করতে হবে সবাইকে। তবে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির কাছ থেকে আমন্ত্রিত হয়ে কোনো ইভেন্ট কিংবা পূর্ব নির্ধারিত কোনো ট্রেনিং সেশন ছাড়া স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না কোনো সংবাদ কর্মী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad