শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গতবছর ৫ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ’র আদালতে মামলাটির এজাহার আসে। আদালত মামলাটি তদন্ত করে আগামী ২০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, গত ১১ জুন মোহাম্মদপুর থানায় মামলাটি করেন ঘটনার শিকার সোহেল রানা (৩৮)।

এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গতবছর ৫ আগস্ট দুপুরে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে একটি মিছিলে অংশ নেন সোহেল রানা। এসময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন বলে মামলা করতে দেরি হয়েছে।

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দিপু মনি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ডিবি প্রধান হারুণ অর রশিদসহ ২২২ জনকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad