শেখ হাসিনার রায়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া

শেখ হাসিনার রায়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির নেতারা। এতে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন তারা।

সোমবার রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মনে করি, এ রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, এই দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচিত হওয়ার ঘোষণাও।’

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইলফলক।’

তিনি যোগ করেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন

এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই অভিযোগে মৃত্যুদণ্ড ও এক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চার অভিযোগে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এটি গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা, যার রায় ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ১০ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad