শাকিবের অপেশাদার আচরণ, মুখ খুললেন জ্যোতির্ময়ী

শাকিবের অপেশাদার আচরণ, মুখ খুললেন জ্যোতির্ময়ী
Advertisement
Advertisement

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তি পেয়েছে এ ঈদে। মুক্তির আগে দর্শক-প্রদর্শকদের যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারেনি। সে জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন এর প্রধান শিল্পী শাকিব খান। মঙ্গলবার (৩১ মার্চ) শাকিব যখন তার এ দুঃখ প্রকাশের জন্য প্রশংসায় ভাসছেন তেমনি বিতর্কেও জড়িয়েছেন।

এদিন শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করেছে, সে সময় জ্যোতির্ময়ী নাকি অস্বস্তিতে পড়েছিলেন।

একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়।

এ ঘটনাগুলো নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে আলোচনা তুঙ্গে, শাকিবকে নিয়ে উঠেছে নানা বিতর্ক। এমন সময়ে ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’

সব মিলিয়ে সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে এমন শাকিবের অপেশাদার আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad