যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
Advertisement
Advertisement

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ অভিযানে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ডায়মন্ড (হীরা) এবং বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিজিবি জানায়, গত এক মাসে ওই ব্যক্তি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ভারতীয় নাগরিককে তল্লাশি করে ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়। পরে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ যশোরের প্রতিনিধিদের মাধ্যমে পরীক্ষা করে জব্দ করা বস্তুগুলো ডায়মন্ড হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজাউদ্দিন জানান, তিনি ঢাকা থেকে এই ডায়মন্ড সংগ্রহ করেছিলেন। বেনাপোল সীমান্ত হয়ে ভারতের কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

আরও পড়ুন

বিজিবি জানায়, উদ্ধার করা ডায়মন্ডের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে ৫৫০ ইউএস ডলার, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং নগদ ৫ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া জব্দ করা ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও হীরাসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad