ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ অ  নিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য (প্রশাসন) সায়েমা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক সায়েদা রোজানা রশীদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী কে এম আজম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা এবং সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি জোরদার, যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ এবং আধুনিক গবেষণাগার স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

এ ছাড়া চীনা ভাষা শিক্ষার বিস্তার, বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং চীনা শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনায় উৎসাহিত করার বিষয়েও মতবিনিময় করা হয়।

পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি খাতে যৌথ গবেষণার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে শিক্ষা ও গবেষণায় দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad