শাকসু: প্রথম দিন ৪৬ জনের মনোনয়ন সংগ্রহ

শাকসু: প্রথম দিন ৪৬ জনের মনোনয়ন সংগ্রহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন বিতরণের প্রথম দিনে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইইসিটি বিল্ডিংয়ে শাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

এরপর বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

ছেলেদের তিনটি আবাসিক হলে ২০ জন শিক্ষার্থী ফরম তুললেও ছাত্রী হল থেকে কেউ মনোনয়ন নেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে।

নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাকসু নির্বাচন কমিশনের গণমাধ্যম মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।

এর আগে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে।

ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০ জন, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন।

ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ জন ভোটার আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad