চিকিৎসা পেতে যাচ্ছে হার্টে ছিদ্রযুক্ত কক্সবাজারের ২ শিশু

চিকিৎসা পেতে যাচ্ছে হার্টে ছিদ্রযুক্ত কক্সবাজারের ২ শিশু
সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনওর সঙ্গে অসুস্থ দুই শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া কক্সবাজার সদর উপজেলার দুই শিশুর চিকিৎসার পুরো ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

শিশু দুটির নাম মরিয়ম জান্নাত ও ফাতেমা জান্নাত। তাদের বাবা একজন অটোরিকশা চালক। নিজের সীমিত আয়ে মেয়েদের চিকিৎসা চালাতে না পেরে তিনি প্রশাসনের আশ্রয় নেন।

এ বিষয়ে কক্সবাজারের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘কিছু দিন আগে মরিয়ম জান্নাতের হার্ট অস্ত্রোপচারের অনুদান নিশ্চিত হয়। মেয়ে দুটির বাবার অনুরোধেই এনজিওর সঙ্গে কথা বলে আরেকটি শিশুর জন্য সহায়তা চাওয়া হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যে ফান্ড পেয়ে যাই।’

নীলুফা ইয়াসমিন চৌধুরী আরও বলেন, ‘ওদের হাসিমুখ দেখার অপেক্ষায় আছি। অপারেশন যেন সফল হয়, সেজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।’

চিকিৎসার দায়িত্ব নেওয়া এমএসআইয়ের প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হক জানান, ৭ ডিসেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই শিশুরই অপারেশন হবে। প্রতিজনের জন্যে তিন লাখ টাকা করে খরচ হবে।

তিনি আরও জানান, এমএসআইয়ের অর্থায়নে এ দুই শিশু ছাড়াও কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে আরও ২০ শিশুর নাকের পলিপ ও টনসিল অপারেশন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad