শহীদ চান্দু স্টেডিয়াম প্রাঙ্গণে ফিরছে হ্যান্ডবল লিগ

শহীদ চান্দু স্টেডিয়াম প্রাঙ্গণে ফিরছে হ্যান্ডবল লিগ
ছবি: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
Advertisement
Advertisement

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ‘কিউট’-এর সৌজন্যে আগামী বুধবার থেকে স্থানীয় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে শুরু হতে যাচ্ছে ‘কিউট হ্যান্ডবল লিগ ২০২৬’। মোট ১০টি দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজিত এই হ্যান্ডবল লিগ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী দিন অর্থাৎ ২৮ জানুয়ারি সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বগুড়ার জেলা প্রশাসক জনাব তৌফিকুর রহমান। লিগটিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে লড়বে নিচিনদারা ফকির উদ্দিন হ্যান্ডবল দল, পুলিশ লাইন্স হ্যান্ডবল দল, সেভেন স্টার হ্যান্ডবল ক্লাব, এইচ.এন হ্যান্ডবল ক্লাব (সাদা দল) এবং মাস্টার হ্যান্ডবল ক্লাব। অন্যদিকে ‘খ’ গ্রুপে স্থান পেয়েছে বীট হ্যান্ডবল ক্লাব, তালোড়া হ্যান্ডবল ক্লাব, এইচ.এন হ্যান্ডবল ক্লাব (লাল দল), শিবগঞ্জ হ্যান্ডবল ক্লাব এবং বিয়াম হ্যান্ডবল ক্লাব।

লিগের সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মোট ৭টি ম্যাচ রাখা হয়েছে, যেখানে নিচিনদারা ফকির উদ্দিন ও পুলিশ লাইন্সের ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বীট হ্যান্ডবল ক্লাব ও তালোড়া হ্যান্ডবল ক্লাব। গ্রুপ পর্বের খেলাগুলো চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

টুর্নামেন্টের চূড়ান্ত উত্তেজনা জমা থাকবে শেষ দিনে। ৩১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন লড়বে ‘খ’ গ্রুপের রানার্সআপের সাথে। একই দিনে দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad