সংসদ সদস্যদের শপথ: ঢাকায় ট্রাফিকের বিশেষ নির্দেশনা

সংসদ সদস্যদের শপথ: ঢাকায় ট্রাফিকের বিশেষ নির্দেশনা
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নেবেন মঙ্গলবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে এই শপথ অনুষ্ঠান।

এই শপথ আয়োজন সুষ্ঠু করতে সংসদ ভবন এলাকায় যান চলাচলে আলাদা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান পিপিএম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।

চালকদের মঙ্গলবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে নিচের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে চলাচল করবে।

মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে চলাচল করবে।

শপথ অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের বদলে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর