লোকালয়ে ধরা পড়া অজগর বনে অবমুক্ত

লোকালয়ে ধরা পড়া অজগর বনে অবমুক্ত
সোমবার দুপুরে অজগরটি উদ্ধার করে বিকেলে অবমুক্ত করা হয়। ছবি:টাইমস।
Advertisement
Advertisement

কক্সবাজারের রামুর রাজারকুল এলাকায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।

সোমবার দুপুরে অজগরটি উদ্ধার করে বিকালে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন বনবিভাগের রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।

স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগকে খবর দেন। ওই সময় অজগর সাপটি একটি ছাগল খাওয়ার চেষ্টা করছিল।

রাজারকুল বনবিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad