মঙ্গলবার খোলা হচ্ছে কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

মঙ্গলবার খোলা হচ্ছে কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই লেক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল ১০টায় কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট খোলা হবে। প্রতিটি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে, ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎ উৎপাদন বেড়ে বর্তমানে পাঁচটি ইউনিট থেকে ১২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে, যা বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, সোমবার বিকালে জলকপাট খোলার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে মঙ্গলবার সকাল ১০টায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নদীর তীরে বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad