লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক মেয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে ‘তালা লাগিয়ে দেওয়া আগুনে’ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরেক মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সালমা আক্তার স্মৃতি (১৭) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয় বলে রাত ১টার দিকে নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। তার আরেক মেয়ে আয়েশাও (৭) ওই আগুনে পুড়ে মারা যায়।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজের ঘরে পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার দগ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন

আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এরমধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে ভর্তির পরদিনই চিকিৎসা শেষে বিথিকে ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে ভর্তি ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad