লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের এলজিইডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আফরিন। সে পৌরশহরে ১০ নম্বর ওয়ার্ডের মো. আক্তার পাটোয়ারীর মেয়ে এবং কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল। আহত অটোরিকশাচালকের নাম রাজু।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক শহরের এলজিইডি কার্যালয়ের সামনে একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা শিশু আফরিন ও চালককে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক রাজুর অবস্থার অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সদর থানার তদন্ত কর্মকর্তা ঝলক মোহন্ত জানান, ড্রাম ট্যাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর