‘শাটডাউনে’ গাড়ি চালাবেন পরিবহন শ্রমিকরা

‘শাটডাউনে’ গাড়ি চালাবেন পরিবহন শ্রমিকরা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের দেওয়া ‘শাটডাউন’ কর্মসূচি অমান্য করে সারাদেশে সোমবার সব ধরনের যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

এ সময় যেকোনো ধরনের যানবাহন এবং জানমালের ক্ষতি হলে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান রোববার সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে একথা জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা বানচালের উদ্দেশ্যে দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৬ ও ১৭ নভেম্বর এ কর্মসূচি দিয়েছে দলের নেতা-কর্মীরা। সে কর্মসূচি প্রত্যাখ্যান করে সারা দেশে গণপরিবহন সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।’

অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি সারা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ও জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক হাজী কাশেমসহ বাকি নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad