জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
Advertisement
Advertisement

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম এ উৎসব হতে পারে আগামী বছরের ২০ মার্চ।

ইউএইর সংবাদমাধ্যম দি ন্যাশনালকে দেশটির জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, স্থানীয় সময় আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সে হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২১ মার্চ।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, ‘১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। এক্ষেত্রে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। আগামী বছরে ৩০ দিন রোজা হওয়ার সম্ভাবনা আছে।’

আমিরাতের চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের আশেপাশে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad