সূত্রাপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যায় মামলা

সূত্রাপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যায় মামলা
নিহত মামুনের পরিচয়পত্র। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার সূত্রাপুরে পুলিশের ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর মামলা হয়েছে। শনিবার ডিএমপির সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা।

ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে কারো নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত সোমবার মামুন হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন পাঁচজন। তারা হলেন- মূল শ্যুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।  এ সময়, তাদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ডিবি পুলিশ অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় গ্রেপ্তারকৃতদের চার দিনের রিমান্ডে নেন।

গত সোমবার পুরান ঢাকার সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামের এই ব্যক্তি নিহত হন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর