রুম্মানের মুখোমুখি ঈশিতা

রুম্মানের মুখোমুখি ঈশিতা
রুম্মান রশিদ খান ও ঈশিতা
Advertisement
Advertisement

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর শনিবার (১৩ ডিসেম্বর) পর্বের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার রাত ৮টায় প্রচারিত হবে এই পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের পর্বে রুমানা রশীদ ঈশিতা জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা। এ সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা।

জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেয়া হতো। ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো। হাত খরচের জন্য সে সময় ৫০০ টাকা খুবই সামান্য টাকা।

ঈশিতা বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক লোভনীয় নাটক-সিরিজ-সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে মনের মত চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে যে কোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তিনি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad