রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাশিয়া-ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ
Advertisement
Advertisement

সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গমন করবেন। রোববার এ সফরে যান তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad