রাজা চার্লসের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ

রাজা চার্লসের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার তাদের এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাতের (লন্ডন সময় সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট) পর, ইউনূস এবং কিং চার্লস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। যা দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন, যা মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, টেকসইতা এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ।

রাজা চার্লস ২০২৪ সালের জুনে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উদযাপন করতে একটি নতুন পুরস্কার চালু করেন। কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ডের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad