রাজশাহীতে ২৭ পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

রাজশাহীতে ২৭ পেট্রলবোমা ও ককটেল উদ্ধার
পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
Advertisement
Advertisement

রাজশাহীতে ১২টি পেট্রলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানকালে ১২টি পেট্রলবোমা ও ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে জব্দ করা আলামতগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রলবোমা ও ককটেল মজুদ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত আছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad