ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বৃহস্পতিবার নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। দলের শীর্ষ নেতা ও আলোচিত প্রার্থীরা নিজেদের ভোটকেন্দ্র ও ভোট দেওয়ার সময়সূচি জানিয়েছেন।
ঢাকা-৪ আসনে দলটির প্রার্থী তানভীর আহমেদ রবিন সকাল সাড়ে ৮টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (লাল মসজিদের উল্টো দিকে) ভোট দেবেন।
ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী সকাল ৮টায় যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন সকাল পৌনে ৮টায় টিকাটুলি অভয়দান লেন সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ সকাল ৮টায় পুরান ঢাকার পাকিস্তান মাঠ, আগাসাদেক রোডের আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেলা ১১টায় শাহজাহানপুর (রেলওয়ে কলোনি) মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সকাল ৮টায় মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সকাল ৯টায় গ্রিন রোডের এনডব্লিউআইসি স্কুল (সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে) কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব সকাল ৮টায় নাখালপাড়া হোসেন আলী স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক সকাল ৮টায় পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার আহসানিয়া মিশন স্কুল কেন্দ্রে ভোট দেবেন।


