দল পেলেন রিশাদ, নিলামে অবিক্রিত সাকিব-লিটনরা

দল পেলেন রিশাদ, নিলামে অবিক্রিত সাকিব-লিটনরা
সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স নিয়েছে মোস্তাফিজকে, রিশাদকে নিলাম থেকে টেনেছে রাওয়ালপিন্ডি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

১১তম পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সামনে রেখে বুধবার লাহোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন রিশাদ হোসেন। নিলামের টেবিলে টিম রাওয়ালপিন্ডি আর করাচি কিংসের কাড়াকাড়িতে ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের রিশাদের দাম ছাড়ায় ৩ কোটি রুপি। শেষ পর্যন্ত করাচি হাল ছেড়ে দিলে বাংলাদেশি মুদ্রায় রিশাদকে ১ কোটি ৩০ লাখ রুপিতে দলে নেয় রাওয়ালপিন্ডি।

পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সে খেলেছেন রিশাদ। এবার নিলামের আগে তার সাথে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজকে ছেড়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের আসরে পেশোয়ার জালমিতে যোগ দিলেও কোনো ম্যাচ খেলা হয়নি নাহিদ রানার। তবে এবার তাকে থাকতে হয়েছে অবিক্রিত। তার সাথে সাকিব-মিরাজদেরও নেয়নি কোনো দল।

বাংলাদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রিশাদ-সাকিবদের ছেড়ে দিলেও ৬ কোটি ২০ লাখ রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

এবারের নিলামে নাম দিয়েছিলেন মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে এখন পর্যন্ত যাদের নিলামে তোলা হয়েছে, রিশাদ ছাড়া দল পাননি কেউই। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সাথে অবিক্রিত আছেনশরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad