রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে খুন

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়ে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. সুমন। ঘটনার পর স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে নেশা করার টাকার জন্য তিনি তার মা সোহাগী খাতুনের কাছে টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন

এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলে সোহাগী খাতুনের মৃত্যু হয়।

হত্যার পর অভিযুক্ত যুবক মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad