রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা
Advertisement
Advertisement

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ ও চিরকুট উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার রাতে নগরীর মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দুটি করা হয়। অপমৃত্যুর মামলাটি দায়ের করেন মৃত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘ওই দুটি মামলায় কাউকে আসামি করা হয়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘শুক্রবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে, শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সেখানে পাওয়া একটি চিরকুটে দেখা যায়, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’

আরও পড়ুন

চিরকুট দুটি মিনারুলের নিজ হাতে লেখা বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পরিবারের তিনজনকে হত্যার পর গৃহকর্তা আত্মহত্যা করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন—মিনারুল ইসলাম (৩৫), স্ত্রী মনিরা খাতুন (২৮) এবং তাদের ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)।

নিহতের শ্বশুর আবদুল মালেক গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত কিশোর মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। আর মিনারুল পেশায় কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিনারুল ঋণগ্রস্ত ছিলেন। বছর তিনেক আগে পাঁচ কাঠা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ঋণ পরিশোধ করেছিলেন। পরে আবার কিস্তি নিয়েছিলেন মিনারুল। জুয়া ও মাদকাসক্তির কারণে তার ঋণ আরও বাড়ে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad