রাজবাড়ীতে জাহিদ হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে জাহিদ হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজবাড়ী শহরের কিশলয় স্কুলের সামনে পাওনা টাকার জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম শিখন (২৫)। তিনি রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে।

সোমবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

র‍্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় পাওনা টাকার বিরোধে জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ১৮ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা করেন।

ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে শিখনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, এই মামলার প্রধান আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত শিখনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর