রাজবাড়ীতে এক ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা

রাজবাড়ীতে এক ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা
পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’।

শনিবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’ ধরা পড়ে। পরে সেই মাছটি ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা বিক্রি করেন।

আড়তে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই বড় ইলিশ পেলে যেন তাকে দিই। ওই মাছটি জেলে কাছ থেকে কিনে এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন,  ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। এখন পদ্মায় পাওয়া যাচ্ছে। জেলেরা মাছ ধরে বিক্রি করে লাভবান হচ্ছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad