রাজধানীতে ৮তলা ভবন থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

রাজধানীতে ৮তলা ভবন থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধেশ্বরীর র‍্যাংগস গার্ডেন প্যালেস নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাব রক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরীতে নিজের বাসায় থাকতেন তিনি।

ওসি জানান, গাজীপুর জেলা দায়রা জজ আদালত থেকে নজরুল ইসলামের নামে একটি ওয়ারেন্টের কাগজ থানায় আসে। এর ভিত্তিতে রমনা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য তার বাসায় যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম আটতলার বেডরুমের জানালার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে নিষেধ করলেও তিনি পালানোর চেষ্টা অব্যাহত রাখেন। একপর্যায়ে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad