পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা, ২ কিশোরের কারাদণ্ড

পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা, ২ কিশোরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত দুই কিশোর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধু রেজোয়ান আল আবিরকে হত্যার দায়ে দুই কিশোরকে কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ (১৫) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য নুহু নবীর ছেলে জুনায়েদ ইসলাম হামিম (১৪)।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খন্দকার আব্দুল মতিন।

আদালত মুজাহিদকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং হামিমকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করে তা নিহতের পরিবারের কাছে দেওয়ার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ জুন বিকালে রেজোয়ান আল আবির তার দুই বন্ধু মুজাহিদ ও হামিমকে বাড়িতে ডেকে নেয়। পরে আবির তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে তাদের সঙ্গে মোটরসাইকেলে বের হয়।

সন্ধ্যার পর ওই ফোনের ইমু নম্বর ব্যবহার করে আবিরের মালয়েশিয়া প্রবাসী বাবা আসাদুজ্জামানের কাছে হিন্দি ভাষায় এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

বিষয়টি জানার পর আবিরের পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের দুই বন্ধু মুজাহিদ ও হামিমকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বিরোধের জেরে আবিরকে হত্যার কথা স্বীকার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই গাংনীর মানিকদিয়া বালিয়া গাড়ির মাঠ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা রোজিনা খাতুন গাংনী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad