রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
ফাইল ছবি
Advertisement
Advertisement

 

রাজধানীর আফতাবনগরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, দগ্ধ হয়ে আহতরা হচ্ছেন– তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মুনসুরা বেগম (৩৫) এবং তাদের তিন সন্তান তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরের একটি বাসার রান্নাঘরে কোনোভাবে গ্যাস চালু করা ছিল। সেখানে গিয়ে সম্ভবত কেউ একজন সিগারেট ধরায় এবং সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে পরিবারে সবাই দগ্ধ হয়।

তিনি বলেন, তাদের ড্রেসিং চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা পরে জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad