রাজধানীতে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীতে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। ছবি:: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুল আলম ডেনিকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাত্রাবাড়ী থানাধীন শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেপ্তার করে থানার চৌকস একটি টিম।

গ্রেপ্তার সাইফুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড দেয় আদালত।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad