রাজধানীর মুগদার টিটিপাড়া এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে ৫৮ জন মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার বেলা ৩টার দিকে টিটিপাড়া রেললাইন এলাকা এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একযোগে ৫৮ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সের ব্যক্তি রয়েছেন এবং তারা সবাই মাদকাসক্ত হিসেবে চিহ্নিত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাকির (৩০), মিন্টু (৪০), এরশাদ (২২), হিমেল (২০), আরিফ (২২), আকাশ (২৮), শামিমা (২৯), নাঈম হাওলাদার (২৮), সোলেমান মুন্না (১৯), অলি (২৬), জাফর (৩০), শাকিল (২০), অনিক (২০), মোশাররফ হোসেন (৩৯), ইয়াসিন (৩২), হৃদয় হোসেন (২৭), আদিবুল ইসলাম কিশোর (১৯), রুবেল মিয়া (২২), রাব্বি হোসেন হৃদয় (২০), আল আমিন (১৮), আফজাল হোসেন (৩০), আকাশ (১৯), আল আমিন (১৯), সাগর মিয়া (৩২), আকাশ মিয়া (২৯), বিল্লাল হোসেন, মোস্তাকিম, হযরত আলী, আপন (১৯), আশরাফুল (২২), রামপ্রসাদ (৪৩), মোক্তার হোসেন (২৮), বিপ্লব (৩০), মোস্তফা মিয়া (৪০), আমির হোসেন (২৫), আল আমিন (৩৬), আবির (২২), মোকলেছ (২৫), স্বপন, শামীম মিয়া (৪০), রনি (২৫), শরীফুল ইসলাম (২৬), রাজু (৪০), সাইদুল মিয়া (২৬), আরিফ (৩৬), সুবুজজামান (৪২), হিরন (৩০), সজীব (৩৩), রবীন মিয়া (২৬), সানিল মিয়া (৩০), রাসেল মিয়া, রাসেল (২০), সাকিল (২০), রাজন (৩০), রাসেল (২৫), রাকিব হোসেন (২০), ইদ্রিস আলী (২৩), সাকির হোসেন ও সাকিব হোসেন (২০)।
গ্রেপ্তার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


