রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (৩৫)। তিনি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কোয়ালিটি সুপারভাইজার ছিলেন।

শনিবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, নাজমুলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামে। তার বাবার নাম নুর নবী। তিনি গাজীপুর টঙ্গীতে বাস করতেন।

নিহতের প্রতিবেশী ও স্বজন সাকিব আলম বলেন, ‘পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, হাউজ বিল্ডিং জয়নাল মার্কেটে নতুন গেট এলাকার রেললাইনে দুই দিক থেকে দুটি ট্রেন আসায় ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad