রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ৩ হাজার ৩৮১ মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিকের লালবাগ বিভাগে ৩টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা করা হয়। মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪২৮টি মামলা হয়েছে।
এতে আরও বলা হয়, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৫৬টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা করা হয়।
এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৪১টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে। ট্রাফিকের মিরপুর বিভাগে ১৮টি বাস, ৫২টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১৮৯টি সিএনজি ও ৮৭২টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ১ হাজার ২৬টি মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা করা হয়।
এ ছাড়া অভিযানের সময় ৭১২টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ২৩৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


