রাজধানীর বংশাল আলু বাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সিজান (১৯) নামে এক কর্মচারী দগ্ধ হয়েছেন।
শনিবার রাতে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহত সিজানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইয়াসিন জানান, রাতে আলু বাজার এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে।
এ সময় আগুনে দগ্ধ হন কর্মচারী সিজান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, সিজানের শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


