রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম
আহত হয়ে হাসপাতালে ভর্তি ডা. আহমেদ হোসেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির পাশে এ হামলার ঘটনা ঘটে।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের ঠিকাদারি কাজের মান ও বিল সংক্রান্ত বিষয়ে আপত্তি তুলেছিলেন আহমেদ হোসেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিসি আরও জানান, জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad