রাজধানীর নয়া পল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৬) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নয়া পল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনে ভবনটির নিচতলায় ফ্রিজ, এসি মেরামতের দোকান। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের ২য় তলায় থাকেনে। জীবন কয়েকদিন আগে দোকানে কাজ নেন। মঙ্গলবার সকালে জীবন একাই দোকানে ছিলেন। হঠাৎ কম্প্রেসার থেকে বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
মৃত জীবনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। জীবনের বাবার নাম সচিন্দ্র বর্মন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।


