রাঙামাটিতে অর্ধশত নেতা এনসিপি ছেড়ে বিএনপিতে

রাঙামাটিতে অর্ধশত নেতা এনসিপি ছেড়ে বিএনপিতে
রাঙামাটি জেলা এনসিপির সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে অর্ধশত নেতা বিএনপিতে যোগ দেন। সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটিতে জুরাছড়ি ও সদর উপজেলার অর্ধশত এনসিপি নেতা বিএনপিতে যোগ দিয়েছে। সোমবার বিকালে জেলা এনসিপির সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগ দেওয়া কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।

আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন দেওয়ান দীপু, সাধারণ সম্পাদক মানুনুর রশিদ মামুন প্রমুখ।

এ সময় এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন, ‘আমরা রাঙামাটি সদর উপজেলা ও জুরাছড়ি দুই উপজেলা থেকে প্রায় অর্ধশত এনসিপি নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি।’ পরে আরও কর্মী বিএনপিতে যোগ দিতে পারে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে এনসিপির রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘যোগ দেওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা যোগ দিয়েছে, তা আমি জানি না। তবে সুকুমার দেওয়ানের নাম শুনেছি।’

দীপেন দেওয়ান বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিকল্প নেই। সে বিষয় বুঝতে পেরে এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছে। ভবিষ্যতে নতুন বাংলাদেশ প্রত্যয়ে তারা সর্বাত্মক সাহায্য করবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad