রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার
রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মহানগরীর তাজহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর মকিমপুর এলাকার দুলাল মিয়া (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর তাজহাট আরাজী ধর্মদাস গ্রামের একটি মসজিদে জানাজার নামাজে অংশ নিতে গিয়ে সাঈদ ইসলাম নামে এক যুবকের নীল রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি তাজহাট থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তে প্রযুক্তির সহায়তায় মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে দুলাল ও রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ইয়ামাহা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে আরও একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস-১৬০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পরে বৃহস্পতিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-তাজহাটে হাজির করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad