বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এম ভি স্পার এরিস জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর দেশে পৌঁছে।
এরই মধ্যে জাহাজ বোঝাই গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


