যশোরে যুবলীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

যশোরে যুবলীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যশোর সদর উপজেলায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম (৫০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বার্তা ইউএনবি জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পেশায় ছিলেন কৃষিজীবী।

পুলিশ জানায়, রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কোতোয়ালি থানা ও  পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দল ঘটনাস্থলে যায়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনার তদন্ত চলছে। নিহত রেজাউলের নামে একাধিক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকায় ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন রেজাউল ইসলাম। তিনি স্থানীয় পর্যায়ের যুবলীগ নেতা হলেও তার পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad